1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গুইমারাতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫০ বার

বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে খাগড়াছড়ির গুইমারায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২১ পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য মেমং মারমা। অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা ম্রাসাথোয়াই মগ,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন ভাষা শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে বলেন, ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়ে যারা রক্তের অক্ষরে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল, আর যাদের পদাঙ্ক অনুসরণ করেই আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই ত্যাগ আমরা বৃথা যেতে দেব না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই আমাদের মুল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতি ১৯৭১ সালে অর্জন করেছিল মহান স্বাধীনতা।তাছাড়া ভাষার জন্য আন্দোলন ইতিহাসে বিরল ঘটনা। সবশেষ ভাষা দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি হয।
এর আগে দিবসটির প্রথম প্রহরে অত্র উপজেলার সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহণে গুইমারা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net