1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে এক ব্যবসায়ীর উপর হামলা; পরিবারকে প্রাণনাশের হুমকি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

গোপালগঞ্জে এক ব্যবসায়ীর উপর হামলা; পরিবারকে প্রাণনাশের হুমকি

সাবেত আহমেদ,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫০ বার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে লিটন শেখ (২৮) নামের এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলাকারীরা লিটন ও তার পরিবারের অন্যান্য সদস্যকে হত্যার হুমকি দেয়। ঘটনাটি ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার পার ঝনঝনিয়া গ্রামের হাজ্বীর বাজার এলাকায়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন ওই ব্যবসায়ী।

এ বিষয়ে লিটন শেখ অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে আমাদের বংশের জাহাঙ্গীর শেখ, ইউসুফ শেখ, নুর আলম শেখ, সবুজ শেখসহ ১২-১৪ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমার বাবার ক্রয় করা সম্পত্তি অবৈধভাবে ভোগ দখলে রয়েছে তারা। ২০১৮ সালে জমি অবৈধ দখল মুক্ত করতে আদালতে দুটি মামলা করি। এরপর থেকে তারা ক্ষীপ্ত হয়ে আমাদের পরিবারের সদস্যদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত ২৯ জানুয়ারি বিকেলে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে আমার উপর চড়াও হয়ে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। আমার শোর চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে। তখন হামলাকারীরা মামলা তুলে না নিলে আমি ও আমার অন্যান্য ভাইদেরকে হত্যার হুমকি দেয়। অন্যদিকে হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি তারা, আমাদের ফাঁসাতে হামলাকারীদের কয়েকজন হাসপাতালেও ভর্তি হয়েছে।

ওই বাজারে চা ব্যবসায়ী লুৎফর রহমান জানান, এ ঘটনার সময় ইউসুফ শেখ, নুর আলম শেখসহ বেশ কয়েকজন লিটনকে লোহার রড দিয়ে মারপিট করে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম নাসিম জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net