ঢাকা   ০৪:২৬:১৭ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

গোপালগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ২

সাবেত আহমেদ, গোপালগঞ্জঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গোপালগঞ্জে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালকের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুডাগাছা দক্ষিণপাড়া গ্রামের মুসা মৃধার ছেলে সজিব মৃধা (৩৩) ও হেলপার ঝিনাইদহ জেলার চাপরী গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে সাহিন বিশ্বাস (৩২)।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ শাহ আলম জানান, মাদারীপুরের টেকেরহাট বন্দরগামী পাথর বোঝাই একটি ট্রাক ভোর ৫ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। মুকসুদপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি