1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে সম্ভাব্য এক উপি চেয়ারম্যান প্রার্থীর ব্যানার ও তোরণ ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ

গোপালগঞ্জে সম্ভাব্য এক উপি চেয়ারম্যান প্রার্থীর ব্যানার ও তোরণ ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন

সাবেত আহমেদ, গোপালগঞ্জঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৫ বার

গোপালগঞ্জে ৫২’র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টাঙানো এক সম্ভাব্য ইউপি-চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যানার ও তোরণ কুপিয়ে বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও তারা দু’টি দোকানঘরে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতেই পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

স্থানীয়রা জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় জাঙ্গাল বাজারের মুদি ব্যবসায়ী হাসান শেখের সঙ্গে স্থানীয় বালু ব্যবসায়ী শহীদ শেখের মধ্যে টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শহীদ শেখের পক্ষ হয়ে কতিপয় লোকজন জাঙ্গাল বাজারে হামলা চালায় এবং হাসান শেখ ও মনির মোল্লার দোকানঘর কুপিয়ে ক্ষতিগ্রস্থ করে। এসময় হামলাকারীরা বাজার এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সৌদি আরবের দাম্মাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ ছানোয়ার হোসেন মিলনের তোরণ ও টাঙানো ব্যানার কুপিয়ে ছিঁড়ে ফেলে। পরে রাতেই ছানোয়ার হোসেনের ভাই মোঃ আনোয়ার মোল্লা এব্যাপারে থানায় নূর ইসলাম মিনা, ইকরাম মিনা, আসলাম মিনা ও শহীদ শেখ সহ ৯ জনসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net