1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘোড়াশালে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী সোহেলের ব্যাপক গণসংযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

ঘোড়াশালে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী সোহেলের ব্যাপক গণসংযোগ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭০ বার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ক্ষমতাসীন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের প্রচারণার পাশাপাশি বসে নেই বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরাও।

বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে তরুণ জনপ্রিয় প্রার্থী ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজুমল হোসেন সোহেল ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন যা ইতিমধ্যে ভোটারদের নজর কেড়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঘোড়াশাল পৌর এলাকার ধলাধিয়া ও ভাড়ারিয়া পাড়াসহ বেশ কয়েকটি গ্রামে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তিনি।

বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন দলটির বর্তমান স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান যে উন্নয়নমূলক কাজ করেছেন তা ভোটারদের মাঝে তুলে ধরছেন তিনি। পাশাপাশি ঘোড়াশাল পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দোয়া এবং সমর্থন চেয়ে ইতিমধ্যে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির এই সম্ভাব্য এই মেয়র প্রার্থী।

করোনা ভাইরাস সংকট সময়ে তিনি পৌর এলাকার হতদরিদ্র ভোটারদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানসহ সচেতনতামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও শীতবস্ত্র বিতরণ করেছেন। নিয়মিত খোঁজ-খবর রাখছেন দলীয় নেতাকর্মীসহ ভোটারদের।

এ ব্যাপারে জানতে চাইলে, পৌর নির্বাচনে বিএনপির সম্ভাব্য
মেয়র পদ প্রার্থী নাজমুল হোসেন সোহেল জানান, দলের যে কোন আন্দোলনে সামনের সাড়ি থেকে সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে আমাকে। এখনও একাধিক রাজনৈতিক মামলায় কোর্টের বারান্দায় সময় পার করতে হয়। আমি সাবেক পলাশে জনপ্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নির্দেশে জনসংযোগ করছি এবং পলাশ উপজেলার বিএনপির তৃণমূল আমাকে সমর্থন দিয়েছে।

এমন পরিস্থিতিতে আমি আশা রাখি দল আমাকে পৌর মেয়র পদে মনোনয়ন দিবেন এবং আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে ইনশাল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। পাশাপাশি আমি নির্বাচিত হলে সবার সহযোগিতায় আধুনিক পৌরসভা গড়া, নাগরিক সুবিধা বৃদ্ধিসহ মাদক, ও সন্ত্রাস নির্মুলে কাজ করে যাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net