ঢাকা   ০৬:০৯:১৬ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

চবিতে চিম্বুক পাহাড়ে ফাইভ স্টার হোটেল নির্মাণ বন্ধের দাবীতে পিসিপির মানববন্ধন করতে না দেয়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মশাল মিছিল

চবি প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চিম্বুক পাহাড়ে ম্রো জনগোষ্ঠীর ভূমি দখলপূর্বক পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে বুধবার (১০ই ফেব্রুয়ারি, ২০২১) পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ব ঘোষিত মানববন্ধনের অনুমতি প্রদানের পরেও চবি প্রশাসন পরবর্তীতে তা করতে দেয়নি। এ ঘটনাকে প্রশাসনের অগণতান্ত্রিক আচরণ আখ্যা দিয়ে এর প্রতিবাদে এবং ম্রো জনগোষ্ঠীর সাথে সংহতি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মশাল মিছিল করে। ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু করে শহীদ মিনারে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমানতালে’, ‘মানববন্ধনে বাধা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বন-পাহাড় ধ্বংস করে হোটেল-রিসোর্ট চাই না’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি