1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে এলজিএসপি-৩ প্রকল্পের মালামাল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

চুনারুঘাটে এলজিএসপি-৩ প্রকল্পের মালামাল বিতরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪০ বার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দকৃত এলজিএসপি-৩ প্রকল্পের মালামাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন, ১০জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার, ২টি সরকারি প্রাঃ বিদ্যালয়ে ১৪ সেট ডেস্ক ও ব্রেঞ্চ, ৩টি কমিউনিটি ক্লিনিকে চেয়ার-টেবিল বিতরণ করা হয়।

আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খুর্শেদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, প্রাক্তন মেম্বার হাসন আলী, ইউপি সদস্য বশির আহমেদ ভূইয়া দুলাল, শফিকুর রহমান সাফু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল হান্না, মাষ্টার জালাল উদ্দিন ও মতিউর রহমান, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম আজাদ, সহ সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, সাংবাদিক নুরুল আমিন, প্রাক্তন মেম্বার মানিক মিয়া, ওয়ার্ড মেম্বার আঃ রউফ, ফরিদ আহমেদ, সোহেল কালাম আজাদ, শাফিয়া বেগম, গুল বাহার, বিঝলা খানু, আজগর আলী, নটবর, চন্দ্র তাতী ও কালিশীড়ি ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ হান্নানসহ ইউনিয়নের সকল শিক্ষক মন্ডলী এবং রাজনৈতিক দলের নেতা-কর্মী।

অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ আহমেদ। মালামাল বিতরণের পূর্বে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তার সঙ্গে ছিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক মন্ডলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net