ঢাকা   ০৫:৪৫:১৮ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

চুরির সরঞ্জাম ও ধারালো ছুরিসহ দুর্ধর্ষ রাজেন আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, মোল্লাহাটে গভীররাতে চুরি করতে গিয়ে চুরির সরঞ্জাম ও ধারালো ছুরিসহ হাতেনাতে ধরা পড়েছে দুর্ধর্ষ বাবলু মোল্লা ওরফে রাজেন নামের সুঠাম দেহের এক যুবক। উপজেলার হাড়িদাহ গ্রামের খ্যাতনামা ফয়েজ হজুরের বাড়িতে তদবীর নিতে আসা রোগিদের মোবাইল, টাকা ও গহনা চুরিকালে শুক্রবার গভীররাতে হাতে-নাতে ধরা পড়ার এ ঘটনা ঘটে।

আটক যুবক বাবলু মোল্লা ওরফে রাজেন পার্শ্ববর্তী চরকুলিয়া গ্রামের আলাল মোল্লা ও আলেয়া দম্পতির ছেলে। সে দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাই করে চলেছে বলে পরিচয় গোপন রাখার অনুরোধে এলাকার অনেকে জানান।

ফয়েজ হুজুর জানান,তার কাছে অনেক দুর-দুরান্ত থেকে অসুস্থ্য গরীব-দুঃখী অসহায় মানুষ তদবীর নিতে আসে। দুরের মানুষ-জন তার নিজের বাড়ি সহ আশ-পাশের মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে থাকেন। ওই সকল রোগিদের থেকে টাকা ও মোবাইল চুরিকালে অনেকে ধাওয়া করে ধরে ফেলেন চোর বাবলু’কে। এরপর স্থানীয় চৌকিদারসহ অনেকে উপস্থিত হন। পরে মোল্লাহাট থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয় গ্রাম পুলিশ মনিরুজ্জামান জানান,হুজুর অসহায় মানুষ জনের চিকিৎসার জন্য তদবীর দেন। দুরের অনেকে এসে হুজুরের বাড়ি আশ্রয় নেন চিকিৎসা (তদবীর) নেয়ার জন্য। ওই সকল রোগিদের চেইন, দামী মোবাইল ও টাকা চুরি হয়ে থাকে। এছাড়া স্থানীয় মাদ্রাসা থেকে পর্যায়ক্রমে ১০টি বাই-সাইকেল চুরি হয়েছে। গতরাতে এ চোর (বাবলু ওরফে রাজেন) হাতেনাতে ধরা পড়ে। এদিকে আটক এ রাজেনকে ধরতে পুলিশকে যারা সহায়তা করেছেন তাদেরকে দেখে নেওয়ার হুমকী দিয়েছে বলেও জানান তিনি। এলাকাবাসী এর যথাযথ বিচার দাবী করেন।

বাবলু ওরফে রাজেন বলেন,তিনি চুরি করতে এসে ছিলেন এবং ধারালো ছুরি ও চুরির সরঞ্জাম তার কাছে ছিলো। তিনি একা চুরি করতে এসে ছিলেন বলেও দাবী করেন।

বাবলুর পিতা আলাল জানান,তার ছেলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ অনেকবার থাকলেও চুরি করতে গিয়ে ধরা পড়ার ঘটনা এই প্রথম।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজি গোলাম কবীর বলেন,এঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি