1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাবুচি বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাবুচি বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৯ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজারে প্রায় এক একর সরকারী ভূমির উপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

সোমবার দুপুরে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপ-সহকারী প্রকৌশলী আবদুল মমিন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) নুরুল বাশার, সার্ভেয়ার সাইফুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন।

অভিযানে স-মিল, টিন দোকান, খাদ্য দোকান, হোটেল, ঔষধ দোকান সহ সড়কের পাশে থাকা গাছের গুড়ি উচ্ছেদ করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মমিন বলেন, বারবার সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে অবৈধ দখলদারদেরকে নোটিশ করা হয়েছে। সর্বশেষ রোববার মাইকিং করে তাদেরকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net