1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

চৌদ্দগ্রামে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২১ বার

আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাকে যা দিয়েছেন তার জন্য আমি চিরকাল চিরঋণী এবং চিরকৃতজ্ঞ-সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি। শনিবার (১৩ ফেব্রুয়ারী) মিয়াবাজরস্থ হোটেল ফুড প্যালেসের হলরুমে দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি এসব কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুলের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জেলা আ’লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান খোকন, সুপ্রিম কোর্টের আইনজীবি আবদুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ। এসময় পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক বক্তব্য রাখেন রাখেন পৌরসভার নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেন মীরু, বর্তমান মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, কাশিনগর ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগ নেতা শামসুল আলম মজুমদার, মোশারেফ হোসেন চেয়ারম্যান, মোখলেছুর রহমান মজুমদার, কনকাপৈতের জাফর ইকবাল চেয়ারম্যান, শাহ আলম পাটোয়ারী, মাস্টার ওয়ালী উল্যাহ, ঘোলপাশায় আবদুল হামিদ তালুকদার, এড. নঈমুল হক মজুমদার রাফিদ, কাজী জাফর আহমেদ চেয়ারম্যান, মুন্সীরহাট ইউনিয়নের মাহফুজ আলম চেয়ারম্যান, কামরুল আলম মোল্লা, আবদুল করিম, আবুল কাশেম, শুভপুর ইউনিয়নের অধ্যাপক মফিজুর রহমান, খলিলুর রহমান মজুমদার, এএসএম শাহীন মজুমদার, ইকবাল হোসেন মজুমদার, ডা. হারুন অর রশিদ, চিওড়া ইউনিয়নের এছাক খান, একরামুল হক চেয়ারম্যান, মোহাম্মদ জসিম উদ্দীন, আবদুর রশিদ ভূঁইয়া, আবদুল আজীজ স্বপন, উজিরপুর ইউনিয়নের আবদুল বারিক, জয়নাল আবেদীন খোরশেদ চেয়ারম্যান, জসিম উদ্দিন সর্দার, মিয়া নাছির উদ্দীন, বাতিসা ইউনিয়নের জাহিদ হোসেন টিপু চেয়ারম্যান, কাজী আবদুল বারী, আনোয়ার হোসেন চৌধুরী, কালিকাপুর ইউনিয়নের শৈলপতি চৌধুরী নন্দন, ভিপি মাহবুব হোসেন মজুমদার চেয়ারম্যান, সালাহ উদ্দিন মজুমদার, আনোয়ার হোসেন, গুনবতী ইউনিয়নের সাইফুল ইসলাম, ভিপি আবুল খায়ের, সৈয়দ আহমেদ ভূঁইয়া খোকন চেয়ারম্যান, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়নের এবিএম এ বাহার, শাহজালাল মজুমদার চেয়ারম্যান, খোরশেদ আলম, লোকমান হোসেন রুবেল, হাজী মীর আহমেদ, জগন্নাথদীঘি ইউনিয়নের ভিপি ফারুক আহমেদ মিয়াজি, হাজী জানে আলম ভূঁইয়া চেয়ারম্যান, মহিবুল আলম মজুমদার কানন, হাজী মুজিবুল হক, আলকরা ইউনিয়নের গোলাম ফারুক হেলাল চেয়ারম্যান, রফিকুল হায়দার কামাল চৌধুরী, জিহাদ হোসেন জাবেদ, খোরশেদ আলম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আবদুল জলিল রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাস্টার কামরুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলুসহ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টাা পরিষদের সদস্য, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় আগামী দুই মাসের মধ্যে উপজেলার ১৩ ইউনিয়ন ও ০১ টি পৌরসভার সকল ওয়ার্ডে আ’লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। পরিশেষে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী জিএম মীর হোসেন মীরুকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net