1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো: নুরুল হাসান প্রভাত সহ কয়েকজন ছাত্রলীগ কর্র্মীর বিরুদ্ধে যুবলীগ নেতা মো: ওমর ফারুক কর্তৃক থানায় দায়েরকৃত মিথ্যা ও সাজানো অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মী সহ এলাকাবাসী। ছাত্রলীগ নেতা প্রভাত সহ হিঙ্গুলা গ্রামের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে মানবন্ধনে বক্তারা বলেন, “ওমর ফারুক একজন মাদক ব্যবসায়ী। তার পরিবারের লোকজনও দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। হিঙ্গুলা একটি আদর্শ গ্রাম।

এ গ্রামে মাদক ব্যবসায়ীদের ঠাঁই নাই। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে চিহিৃত মাদক ব্যবসায়ী ওমর ফারুক সহ সকল মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা”। বৃহস্পতিবার (৪ ফেব্রæয়ারি) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে অবস্থান মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মী ও হিঙ্গুলা গ্রামবাসী। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় সাংসদ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় হিঙ্গুলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো: আবুল কাশেম ভূঁইয়া, মো: হারেস ভূঁইয়া, কনকাপৈত কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো: নুরুল আলম প্রদীপ, কনকাপৈত ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মো: নুরুল হাসান প্রভাত, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রিফাত পাটোয়ারী সহ কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net