1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে কৃষক আবু সাইদের দুটি কিডনি অকেজো, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে কৃষক আবু সাইদের দুটি কিডনি অকেজো, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

ঝিনাইদহ প্রতিনিধি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৪ বার

ঝিনাইদহে আবু সাইদ খান (২৬) নামের এক কৃষকের দুটি কিডনি অকেজো হয়ে গেছে। আবু সাইদ খান কালীগঞ্জ উপজেলার দাঁদপুর গ্রামের তৈয়ব আলী খানের ছেলে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। প্রায় দুই মাস আগে বিভিন্ন সময় তার শারীরিক সমস্যা দেখা দেয়। তখন থেকেই তিনি যশোর, খুলনা ও ঢাকাসহ দেশের বিভন্ন স্থানে চিকিৎসা নিতে থাকেন । এক পর্যায়ে জানা যায় তার শরীরের ২টি কিডনি অচল হয়ে গেছে। সহায় সম্বল বিক্রি করে চিকিৎিসা নিচ্ছিলেন তিনি। বর্তমানে তিনি খুলনার গাজী মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ ডা. ইনামুল কবিরের তত্তাবধানে রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তার অচল হওয়া দুটি কিডনি সচল করতে হবে। যত দ্রুত সম্ভব ভারতের ভেলোরে গিয়ে কিডনি দুটি পূনঃস্থাপন করতে হবে। এতে তার ব্যায় হবে প্রায় ৩০ লাখ টাকা। তাহলে তিনি সুস্থ্য হয়ে উঠবেন। বর্তমানে যশোর কুইন্স হাসপাতালে তিনি কিডনি ডায়ালোসিসের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ্য আবু সাইদ খান স্ত্রী ও শিশু পুত্র নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তশীল ও স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে পরিবারের পক্ষ থেকে আবু সাইদের চিকিৎসা জন্য সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা ০১৯৩৫-৩৮০৯১৮ নং বিকাশ এবং আবু সাইদ খান সঞ্চয় হিসাব নং- ১৭১১-০৩১০১০২২১, বাংলাদেশ কৃষি ব্যাংক, কোটচাদপুর শাখা, ঝিনাইদহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net