1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে ঘর বুঝে পেল ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

ঝিনাইদহে ঘর বুঝে পেল ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৯ বার

ঝিনাইদহে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার গুচ্ছগ্রামের ঘর বুঝে দেওয়া হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের ‘বঙ্গবন্ধু পল্লী ও ধানমন্ডি-৩২’ গুচ্ছগ্রামের ঘর পাওয়া সুবিধাভোগিদের মাঝে ঘর বুঝে দেওয়া হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশীদ,সদর উপজেলা কর্মকর্তা বদরুদ্দোজা শুভ,এসিল্যান্ড খাঁন মোঃ আব্দুল্লা আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক, এমএম নুরুন্নবী, তানভীর হাসান তুরান, কামরুজ্জামান সরকার, ভূমি কর্মকর্তা এমএ কাইয়ুম মুক্ত, পাগলাকানাই ইউপি চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান সুজন, চান মিয়া, নাজিম উদ্দিন বিশ্বাস ও সংরক্ষিত মহিলা সদস্য সালেহ বেগম।
আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে সুবিধাভোগিদের ঘর বিভাজন করে বুঝে দেওয়া হয়। নতুন ঘর বুঝে পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net