ঢাকা   ০৪:২৬:২৮ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

ট্রাক হেল্পারের আত্মহত্যা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, শরণখোলায় শাকিল হাওলাদার (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির একটি রেইনট্রি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের আ. হালিম হাওলাদারের ছেলে শাকিল ট্রাকের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

বাবা আ. হালিম জানান, বেশ কিছুদিন ধরে ছেলে ও তার স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছে। একারণে কয়েকদিন আগে ছেলের বউ তার বাবার বাড়িতে চলে যায়। স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমানে তার ছেলে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি