1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-আরিচা মহাসড়কে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৩ বার

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে সাভার উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ৫জানুয়ারী শুক্রবার সকালে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি মহাসড়কের সিএনবি বাসষ্ট্যান্ড থেকে শুরু করে লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের নেতৃত্বে দলের নেতাকর্মীগন বিক্ষোভ মিছিললে অংশ নেন। ৪ই ফেব্রুয়ারী নড়াইলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজানো রায়ের প্রতিবাদে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সাভার উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ মিছিলটি বের করে। পরে এক পথ সভার মর্ধ্য দিয়ে শেষ হয়৷

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের সভাপতিত্বে পথসভাটি অনুস্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, সহ-সভাপতি জহিরুল ইসলাম খান,
সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, সহ-সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ রানা,
ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, শাজাহান সাজু, কামরুল ইসলাম, জাকির হোসেন, আলাউদ্দিন, সুমন মজুমদার, সৈয়দ আরিফ, সুজন মিয়াসহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। জনাব তারেক রহমানের বিরুদ্ধে রায়কে প্রহসনমূলক বলে আখ্যা দেন এবং তা প্রত্যাখ্যান করে অবিলম্বে রায় বাতিলের দাবিও জানান নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net