1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

তিতাসে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮৭ বার

কুমিল্লার তিতাসে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দড়িকান্দি মোল্লা বাড়ি ও একই উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে এঘটনা ঘটে। হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, সঃ প্রাঃ বিঃ সহকারী শিক্ষক দড়িকান্দি গ্রামের বাহার মোল্লার ছেলে ইশতিয়াক বাহার ফাগুন (৩) আজ মঙ্গলবার দুপুরে একই গ্রামে তার নানার বাড়ি থেকে সকলের চোখ ফাকি দিয়ে বাড়ির দক্ষিনের ডোবার পানিতে ডুবে মৃত্যু বরণ করে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপরদিকে একই উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বিল্লাল(৫) দুপুরে খাবার খেয়ে সহপাঠিদের সাথে ড্রেজারে বালু ভরাটের স্থানে খেলতে গিয়ে পানির স্রোতে ডুবে যায়। এসময় সহপাঠিরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে বিল্লালের বাবা-মা এসে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিল্লালকে মৃত ঘোষনা করেন।

এদিকে শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনার কারন হিসেবে এলাকাবাসী মনে করেন অবৈধভাবে ফসলী জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা এবং পানি নিস্কাষনের ব্যবস্থা না করার ফলে শিশুটি খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net