1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের বীরগঞ্জে মাটির দেওয়াল চাপায় এক মহিলার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

দিনাজপুরের বীরগঞ্জে মাটির দেওয়াল চাপায় এক মহিলার মৃত্যু

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫৯ বার

দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়ীর মাটির দেওয়াল ভেঙ্গে ফেলার সময় দেওয়াল চাপা পড়ে রহিমা বেগম (৪৬) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

মৃত রহিমা বেগম উপজেলার সাতোর ইউনিয়নের বড় বটতলী গ্রামের মোঃ মজিবর রহমানের স্ত্রী।
আজ বুধবার দুপুর ১টায় নিজবাড়ীতে মাটির ঘরের দেওয়াল ভেঙ্গে ফেলার সময় এ ঘটনা ঘটে।

মাটি চাপায় মৃতের পুত্র মোঃ আব্দুর রহিম জানান, পাকা বাড়ি নির্মাণের জন্য মাটির বাড়ীর দেওয়াল ভেঙ্গে ফেলা হয়। দেওয়াল ভেঙ্গে ফেলার সময় সেখানে দাঁড়িয়ে ভাঙ্গার কাজ দেখছিলেন তাঁর মা রহিমা বেগম। দেওয়াল ভাঙ্গার এক পর্যায়ে মাটির দেওয়ালে চাপা পড়ে যান রহিমার বেগম। পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাবে মৃত ঘোষনা করেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net