1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৈনিক ‘আমার সংবাদ ‘এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

দৈনিক ‘আমার সংবাদ ‘এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১১ বার

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জাতীয় দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গুইমারা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদ এর গুইমারা প্রতিনিধি এম দুলাল আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য মেমং মারমা,আরো উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) মোহাম্মদ শফিকুর রহমান, ও গুইমারা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাউ মারমা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি, বিপ্লব শীল, ইউপি সদস্য জনার্ধন সেন,দিগেন্দ্র ত্রিপুরা, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, সহ সভাপতি আবদুল আলী,দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি, আব্দুর রহিম, কিউ টিভির গুইমারা প্রতিনিধি ফোরকানুল হক সাকিব ,প্রেসক্লাবের সদস্য এস এম মহিউদ্দিন,সাচিং মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বছর পূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে র‌্যালি শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net