1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় মুজিব বর্ষে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি বিষয়ক আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

নওগাঁয় মুজিব বর্ষে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি বিষয়ক আলোচনা সভা

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৯ বার

নওগাঁয় মুজিব শতবর্ষে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা জজ আদালত সম্মেলন কক্ষে বিচার বিভাগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে একেএম শহীদুল ইসলাম বলেন, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ মোকদ্দমা নিষ্পত্তিতে ভূমিকা রাখতে হবে । তিনি বলেন, আলোচনা থেকে উঠে আসা নির্দেশনা সমুহ লিখিতভাবে সবাইকে প্রেরন করতে এবং তা অনুসরণ করতে হবে ।

এসময় অন্যান্যর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ শাহীদুল ইসলাম আজামী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারেক মোর্শেদ সিদ্দিকীসহ নওগাঁর সকল বিচারকবৃন্দ, জি পি, পি পি এবং আইনজীবী সমিতির বর্তমান ও নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ বছরে সর্বোচ্চ মোকদ্দমা নিষ্পত্তির পথে বিদ্যমান অন্তরায় এবং তা দূরীকরণে বিচারক এবং আইনজীবীবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভা শেষে নওগাঁ বারের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও বর্তমান কমিটি কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net