সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদীতে জাতীয় যুব সংহতির সদর উপজেলার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা নজরপুর ইউনিয়নে বুদিয়ামারা বাজারে নরসিংদী সদর উপজেলা জাতীয় যুব সংহতি এক কর্মী সভা মাধবদী থানা জাতীয় যুব সংহতির সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন এর সভাপতিত্বে সদর থানা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক আলম মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুব সংহতির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় যুব সংহতির বিল্পবী সাধারণ সম্পাদক যুবনেতা ফররুখ আহমেদ বক্তব্য রাখেন নরসিংদী জেলা জাতীয় যুব সংহতির নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শুক্কুর আলী, বিশিষ্ট শিল্পপতি ও নরসিংদী ধন্যাঢ্য পরিবারের উত্তরস্বরী শাহরুখ আল হোসেন শাহরুখ, শাহেদ আলম হোসেন, মোঃ মাসুদ মিয়া, নরসিংদী সদর উপজেলার জাতীয় যুব সংহতির নেতা ডাক্তার খোকন মিয়া, যুব নেতা শহীদুল ইসলাম রনি, মোঃ আবুল হোসেন প্রমুখ সভায় সকলের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিল্পপতি ও নরসিংদী ধন্যাঢ্য পরিবারের উত্তরস্বরী শাহারুখ আল হোসেন শাহারুখ কে নরসিংদী সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক নির্বাচিত করা হয় । এ সময় প্রধান অতিথি জনাব আলহাজ্ব মোঃ ওমর ফারুক মিয়া বলেন জাতীয় পার্টিকে সক্রিয় করতে যুব সংহতির বিকল্প নাই , যুবকরাই একটি দেশের অর্থনিতি বদলে দিতে পারে, বদলে দিতে একটি রাজনৈতিক দল,তাই আমাদের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ যুবকদের নিয়ে দেশ পরিচালনা করে সফলতা পেয়েছিলেন আজকে দেশে যে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন করছে তা আমাদের রুপ রেখার বহিঃ প্রকাশ তিনি যুবকদের আরোও বলেন আপনারা প্রস্তত থাকুন আপনাদেরকে নিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে আগামী সরকার ঘটন করবো