1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে পিস্তলসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ

নরসিংদীতে পিস্তলসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৭ বার

নরসিংদীতে পিস্তলসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোরে শহরের বাসাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী শহরের নেকজানপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৭), ও দক্ষিণপুরানপাড়াএলাকাররেনুমিয়ার ছেলেকাউছারমিয়া (৩৬) ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি নরসিংদীর পুলিশ পরিদর্শক (নিঃ) রুপণ কুমার সরকার পিপিএম ও এস আই তাপস কান্তি রায় তাদের দল নিয়ে শহরের বাসাইল এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বাসাইল এলাকার মোহাম্মদ হোসেন আলীর বসতবাড়ীর ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী নজরুল ইসলামের কক্ষ হতে অস্ত্রধারী সন্ত্রাসী নজরুল ইসলামও কাউসার মিয়া (৩৬)কে একটি সচল পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসী মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net