1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে মা ও ভাবিকে হত্যা করল মাদকাসক্ত যুবক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

নাঙ্গলকোটে মা ও ভাবিকে হত্যা করল মাদকাসক্ত যুবক

মোঃ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫০ বার

কুমিল্লার নাঙ্গলকোটে আদ্রা ইউনিয়ন পুঁজকরা গ্রামের মো. সায়েদুল হক (২৬) নামক মাদকাসক্ত এক যুবক মাকে কুপিয়ে এবং ভাবিকে গলা কেটে হত্যা করেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহতের মধ্যে ঘাতক সায়েদুল হকের মা নুরজাহান বেগম (৬০) ও তার ভাবি নুরুন্নাহার (৪৫) রয়েছেন।

নিহত নুরুন্নাহারের স্বামী আজিজুল হকের অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে তার সৎ ভাইদের সাথে তাদের বিরোধ চলে আসছিল।

বিষয়টিকে কেন্দ্র করে ঘাতক সায়েদুল হক পূর্ব পরিকল্পনা মোতাবেক তাদের পরিবারের উপর হামলা চালাতে চাইলে মা নুরজাহান বেগম তাতে বাধা দেয়। এতে সে ক্ষুব্ধ হয়ে মুহুর্তের মধ্যে মাকে কুপিয়ে হত্যা করে ভাবি নুরুন্নাহারের ঘরে প্রবেশ করে তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে ঘাতক সায়েদুল হক ভাবি নুরুন্নাহারকে গলা কেটে হত্যা করে। ওই ঘাতকের হামলায় আরো ৩/৪ জন আহত হন।

খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘাতক সায়েদুল হককে আটক করেছে।
নাঙ্গলকোট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতককে ছুরিসহ আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর প্রস্তুতি চলছে।

তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net