1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনে মাগুরার শ্রীপুর উপজেলা আঃ লীগের সভাপতি বিশ্বাস আঃ কুদ্দুসের মৃত্যু বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নানা আয়োজনে মাগুরার শ্রীপুর উপজেলা আঃ লীগের সভাপতি বিশ্বাস আঃ কুদ্দুসের মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪১ বার

নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ষাটের দশকের বর্ষীয়ান ছাত্র নেতা, শ্রীপুর সরকারী এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক বি এস সি শিক্ষক, শ্রীপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুল কুদ্দুস-এর প্রথম মৃত্যুবার্ষিকী ৩জানুয়ারি বুধবার কবর জিয়ারত,বিশেষ দোয়ার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দুপুরে শ্রীপুর শহরতলীর মদনপুর গ্রামের নিজ বাড়ীতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম রবি, মরহুমের পুত্র উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিএম সাইফুজ্জামান স্বপন, শ্রীপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিনুর মোল্লা, ছাত্র লীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার ছাত্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলা কোর্ট মসজিদের পেশ ইমাম কারী লিয়াকত আলী দোয়া মাহফিল পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net