1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নূরানী তা'লীমুল কোরআন বোর্ডের অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রদর্শনী দেখে মুগ্ধ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

নূরানী তা’লীমুল কোরআন বোর্ডের অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রদর্শনী দেখে মুগ্ধ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪৭ বার

‘নূরানী মাদরাসা শিক্ষার্থীরা ইসলামী প্রাথমিক পাঠের পাশাপাশি বাংলা-গণিত-ইংরেজি-সমাজ-বিজ্ঞানও সমানতালে শিখছে। সুন্দর লিখছে’

সাবেক মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম-৪ হাটহাজারী সংসদীয় আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য- ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি আজ নূরাণী মাদরাসার কোমলমতি শিশুদের পাঠ ও প্রদর্শনী গভীর মনোযোগের সাথে অবলোকন করে এমন মন্তব্য করেন।

সাবেক মন্ত্রী বলেন- ছোট ছোট শিশুরা যেভাবে নির্ভুল কুরআন তিলাওয়াত করছে, মাসাআলা বলছে’ তা নিশ্চয়ই গর্বের।

বাংলাদেশ নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রামের উদ্যোগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন আজ তিনি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নূরানী তা’লীমুল কোরআন বোর্ডের হাটহাজারী আলীপুরস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গনে বোর্ডের কার্যকরী সভাপতি মাও. নোমান ফয়জীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান আলোচক ছিলেন- বোর্ডের মহাসচিব মাও. মুফতি জসিমুদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

সম্মানিত অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী, হাটহাজারীর গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, ফতেপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. শামীম, সাংসদের একান্ত সহকারী মন্জুর আলম, চারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ব্যাংকার মোহাম্মদ ইসহাক, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান।

জাতীয় পার্টি নেতা মো. লোকমান হোসেন, খোরশেদ আলম প্রমূখ।

নূরানী তালীমুল কোরআন বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাও. ছলিম উল্লাহ্, মাও. এমদাদুল্লাহ্ ছালাম, মাও. মন্জুর আলম মন্জু ও মাষ্টার শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় এতে ছিলেন- বোর্ডের সিনিয়র সহ সভাপতি এবং হাটহাজারী মাদরাসা মজলিসে এ’দারীর সদস্য মাও. মোহাম্মদ ইয়াহইয়া, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন।

এতে ছাত্র-ছাত্রীরা নূরাণী মাদরাসা সমূহের শিক্ষাসমূহ এবং শেখানো মাস’আলা, নিয়ম-পদ্ধতি প্রদর্শনীর মাধ্যমে অতিথিদের দেখায়-

বিপুল সংখ্যক অতিথিদের সম্মুখেই ৫ কালিমা মুখস্থ পড়ে শোনান- আলীপুর নূরানী মাদরাসা ছাত্রী সানজিদা।

ছাত্রী নাজাহ বিনতে ইমরান হাদীস মুখস্থ পড়ে শোনান।

নামায ভঙ্গের কারণ ১৯টি’ পড়ে শোনান- নূরানী ছাত্র হানযালা।

মিসফাহ এবং আব্দুল্লাহ্ ২ রাকা’ত নামাযে ৬০টি মাস’আলা মুখস্থ শোনিয়ে প্রদর্শনীও করেন

মুখস্থ জুম’আর খুৎবা প্রদান করেন- আল হুদা মহিলা মাদরাসার ছাত্র মুনতাসির।

শিক্ষার্থী নিঝুম আকতার ও মায়মুনা আক্তারের ইংরেজিতে কথপোকথন শোনে অতিথিরা আপ্লুত হন।

নূরানী ছাত্রী আফনান নোভা পল্লীকবি জসিমউদ্দীনের প্রার্থনা কবিতার আবৃত্তি করেন চমৎকারভাবে।

বিবি জয়নাব ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা’র উপর সুন্দর বক্তব্য উপস্থাপন করেন।

বোর্ডের মহাসচিব মুফতি জসিমুদ্দীন আলোচনায় বলেন- এই বোর্ডের অধীনে পরিচালিত সারাদেশের ১০ হাজার ৫ শ ৭৫ টি মাদরাসার ৩৭ লক্ষ ১ হাজার ২৫০ জন ছাত্র-ছাত্রী পাঠদান করছে।

গত শিক্ষাবর্ষে ৭ হাজার ৭ শ ৬৮ মাদরাসার ৩ লাখ ৫৩ হাজার ৯ শ ১১ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়েছে। এর মাঝে ৫১ হাজার ৯ শ ৪৩ ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এরমধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ ১ হাজার ৭ শ ৮৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হলো আজ।

সারাদেশে ছড়িয়ে থাকা মাদরাসাগুলোর পাঠদান পদ্ধতিতে আধুনিক ও মানোন্নয়নে আরো বেশি নজর দেয়ার পরামর্শ দিয়ে বোর্ড কর্তৃপক্ষকে প্রধান অতিথি বলেন- আপনাদের যে কোনো সমস্যাসমুহ সমাধানে আমি পাশে রয়েছি, আমি এজন্য ওয়াদাবদ্ধ হলাম’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net