1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ইপিজেডের নারী শ্রমিককে ধর্ষণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ইপিজেডের নারী শ্রমিককে ধর্ষণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৫ বার

বাগেরহাট জেলার, মোংলা শহরতলীর জয় বাংলা এলাকায় ইপিজেডে কর্মরত এক নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী থানায় মামলা দায়ের করে। এ মামলার আসামি লম্পট রুবেল তালুকদার (৩৪) কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ ।

মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার ওসি তুহিন মন্ডল (তদন্ত) জানান, পৌরসভাধীন জয় বাংলা এলাকার ২৩ বছরের ওই নারীর স্বামী বিদেশে থাকে। স্বামী ওই নারীর কোন খোঁজ খবর না রাখায় সে মোংলা ইপিজেডে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে।

গত ২২ জানুয়ারী ওই নারী কাজ শেষ করে রাত ৯ টার দিকে বাড়ি ফেরার পথে মোংলা মামার ঘাঁট এলাকায় আসলে একই এলাকার বখাটে যুবক রুবেল তালুকদার তাকে হোটেলে নিয়ে নাস্তা খাওয়ার এক পর্যায়ে কৌশলে খাবারের সাথে নেশা জাতীয় কিছু খাইয়ে দেয়। এতে খানিকটা ঘুম ঘুম আসলে ওই নারীকে ভ্যান যোগে লম্পট যুবক তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পর দিন ভোরে ধর্ষক যুবক ধর্ষিতা নারীকে অন্য এক ব্যক্তির সাথে গাড়িতে ওঠিয়ে দিলে ওই ব্যক্তি তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। গত ৩১ জানুয়ারী দিনে ধর্ষণের শিকার নারীকে কে বা কারা মোংলা-খুলনা মহাসড়কের কাটাখালী নামক স্থানে ফেলে যায়।

পরে ধর্ষণের শিকার নারী তার মাকে মোবাইল ফোনে খবর দিলে মা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। এ ঘটনায় গত মঙ্গলবার মোংলা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রুবেল তালুকদারকে গ্রেফতার করে বুধবার সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net