1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট পৌরসভা নির্বাচনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

বাগেরহাট পৌরসভা নির্বাচনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১২ বার

আগামীকাল রবিবার বাগেরহাট পৌরসভার নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের জন্য শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট পৌরসভার ১৫ টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ ভোট গ্রহনের জন্য প্রয়োজনীয় আনুসাঙ্গিক সামগ্রী পাঠানো হয়েছে। দায়িত্বে থাকা আনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটগ্রহন কর্মকর্তারা কেন্দ্রে পৌছেছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও বাগেরহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ।

বাগেরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৬ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। তিন সাধারণ ওয়ার্ড অর্থ্যাৎ ৫, ৬ ও ৭ নং সাধারণ ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ ৭৯ জন নারী রয়েছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। নির্ধারিত সময়ে সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ইভিএম মেশিনসহ সকল সামগ্রী পাঠানো হয়েছে। সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট, পুলিশ, বিজিবি র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net