(সাহিন সিকদার বাহরাইন)
মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।করোনাকালে বাহরাইন সরকারের আইনকানুন মেনে ছোট্ট পরিসরে বৃহস্পতিবার (২৫ই ফেব্রুয়ারি ২০২১) বাহরাইনের মানামায় বাংলাদেশ সমাজের হলরুমে সংগঠনের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নাহিদ এর সঞ্চালনায়, সভাপতি মনজুর আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলাউদ্দিন নুর।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ হাশেম।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের পটভূমি ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন। ৫২র ভাষা আন্দোলনে শহীদ রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন। বিশেষ করে ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা করা হয়।
১৯৪৭ সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল তার আগেই আসলে শুরু হয়েছিল ভাষা নিয়ে বিতর্ক। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত একটি নামই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ হাশেম এ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সভাপতি মনজুর আহমেদ
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আক্তার হোসেন কাসা, এম এ মতিন, সেলিম দড়ি, মো. জামাল উদ্দিন, আব্দুল সায়েম লিটন, কালাম দেওয়ান সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।