1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাটারিচালিত রিক্সা জব্দের অভিযানে বাঁধা দেয়ায় গ্যারেজ মালিকের দন্ড : হাটহাজারী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

ব্যাটারিচালিত রিক্সা জব্দের অভিযানে বাঁধা দেয়ায় গ্যারেজ মালিকের দন্ড : হাটহাজারী

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯১ বার

নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাটহাজারীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার কবির চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযানে চারটি গ্যারেজ হতে ৫৯ টি ব্যাটারি এবং ৪৯ টি চার্জার জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন এর নির্দেশনায় হাটহাজারী মডেল থানা পুলিশ ও হাটহাজারী পৌরসভার সহযোগিতায় এসিল্যান্ড শরিফ উল্লাহ্ এই অভিযান চালান।

অভিযানকালীন (সরকারি কাজে) বাঁধা প্রদানের চেষ্টার অপরাধে স্থানীয় আজমকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসন সূত্রে জানা যায়, গ্যারেজের মালিক মো. আজম ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় লোকজন নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা করতে উদ্যত হওয়ায় এবং সরকারি কাজে ব্যাপক বাধা সৃষ্টি করার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net