1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভালোবাসার টানে ২ সন্তানকে নিয়ে লালমনিরহাটে প্রবাসীর স্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভালোবাসার টানে ২ সন্তানকে নিয়ে লালমনিরহাটে প্রবাসীর স্ত্রী

লাভলু শেখ লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫২ বার

লালমনিরহাটে ভালোবাসার টানে ২ সন্তানকে নিয়ে এসেছেন এক সৌদি প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত উৎসুক জনগণ ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বৈরগী কোমর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে বিপুল হোসেন (২৬) ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তারই সুবাদে ভাড়া থাকতেন ঢাকার দোহার নবাবগঞ্জ এলাকায়। যে বাসায় ভাড়া থাকতেন পাশেই বসবাস করতেন ফারজানা বেগম নামের ৩২ বছরের ২ সন্তানের জননী।

দীর্ঘ ৩ বছর সম্পর্ক করার পর, কিছুদিন আগে ঢাকায় কোর্ট এফিডেভিট এবং রেজিস্ট্রি সম্পন্ন করেছেন বলে জানান ফারজানা।

বিষয়টি নিয়ে ফারজানার সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, আগের স্বামীর সংসারে তাকে মানসিক ও শারীরিকভাবে প্রচুর নির্যাতন করা হতো। আর এ কারণেই প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী বিপুল হোসেনের সাথে। পরে বিবাহের কাজ সম্পন্ন করে ১০ বছরের মেয়ে ও ৬ বছরের পুত্র সন্তানকে নিয়ে চলে আসেন লালমনিরহাটে। কিন্তু বাড়িতে আসার পর ওই মহিলা রীতিমতো বিব্রত। প্রতিনিয়ত ওই বাড়িতে বিভিন্ন এলাকার লোকজন এসে তাকে যত্রতত্র প্রশ্ন করে বিব্রত করছেন।

ফারজানা সাংবাদিকদের কাছে আক্ষেপ করে বলেন, সুখের খোঁজে লালমনিরহাট এলাম, কিন্তু এখানেও বেশি জালা!

বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, কয়েকদিন আগে হঠাৎই বিপুল ২ শিশুসহ এই মহিলাকে নিয়ে বাড়িতে ওঠেন। আর তাই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই বাড়িতে ইতিমধ্যে পুলিশ এসেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিপুল ফারজানাকে নিয়ে আসার সময় ট্রাক ভর্তি করে বিভিন্ন আসবাবপত্র সাথে করে নিয়ে এসেছিলেন। তাই অনেকের ধারণা যেহেতু ফারজানা প্রবাসীর স্ত্রী হয়তোবা অনেক টাকা পয়সাও সাথে নিয়ে এসেছেন। এ কারণেই উৎসুক জনগণের ভিড় বেশি।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার এস আই আমিনুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net