ঢাকা   ০৪:২৮:১৬ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

ময়মনসিংহের ভালুকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯৮ বার
  • ১২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বহুল আলোচিত সাংবাদিক নির্যাতনের ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ভালুকায়,১৪ফেব্রুয়ারী রবিবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হামিদের মোড় এলাকায় আবুল কাশেমের ছ’মিলে।

ময়মনসিংহের ভালুকায় হবিরড়বাড়ি রেঞ্জের অধীনে বনাঞ্চলের ভিতর করাতকল বসিয়ে অবৈধভাবে গাছ কেটে বনাঞ্চল উজাড় করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি এবং ভিডিও করে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন সংবাদকর্মীরা। বনদস্যুরা সাংবাদিক বিল্লাল হোসেনকে গাছের সাথে বেঁধে বেদম মারপিট করে মারপিটের একপর্যায়ে বেলাল আত্বচিৎকার করলে এলাকাবাসীরা ছুটে এসে উদ্ধার করে ।

এ ঘটনায় আহত সাংবাদিকদের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাঁদাবাজির অভিযোগ তুলছে।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিও করা হয়, সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর জানান ওই সাংবাদিকদের অসম্পন্ন সংবাদের কাজটি সকল সাংবাদিক/গণমাধ্যমকে দায়িত্বশীলতার সাথে সম্পন্নের জন্য অনুরোধ করেছেন । বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিশনের (বিওজেএ) সভাপতি মোঃ জাহিদ ইকবাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী মানু সাংবাদিক নির্যাতনের ঘটনায় হামলা কারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।
সাংবাদিক বেলাল হোসেন ও লিমা আক্তার এ প্রতিবেদককে বলেন, আমরা খন্দকারপাড়া হামিদের মোড় এলাকায় বনের ভেতরে আবুল কাশেমের অবৈধ করাতকলের মাধ্যমে বনাঞ্চল থেকে মনোহরপূর মৌজায় বনের গেজেটভুক্ত ১৮৭ দাগে আজিম উদ্দিনের চালা এবং ১৬৭ দাগে সোলায়মানের চালা থেকে প্রায় ৭-৮শত গাছ কেটে এনে দেদারসে চেড়াই করছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখি প্রায় ৭০০/৮০০ গজারি ও আকাশি গাছ কেটে করাতকলের সামনে স্তূপ করে রাখা হয়েছে এবং সেগুলো একটা একটা করে চেড়াই করছে। এসবের ছবি এবং ভিডিও করে ওখান থেকে রওনা হওয়ার সময় মিল মালিক কাশেমের ছেলে সোহাগসহ কয়েকজন হঠাৎ করে আমার উপর হামলা করে। আমাকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। আমার সাথে থাকা নারী সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে।

নির্যাতনের ঘটনায় থানায় কোন অভিযোগ করলে উল্টো আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করবে বলে হুমকি প্রদান করে সন্ত্রাসীরা ।

একাধিক সুত্রে জানাযায়, বন বিভাগের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসাধু কাঠ ব্যবসায়ীদের যোগসাজসে ভালুকায় শত শত অবৈধ করাতকল বসিয়ে সংরক্ষিত বনাঞ্চল থেকেই শুধু নয় বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও ব্যক্তি মালিকানাধীন গাছ কেটে সাবাড় করা হচ্ছে অবাধে। এতে উজাড় হচ্ছে বনাঞ্চল। লক্ষ্য করলেই দেখা যায়,সংরক্ষিত বনভূমির সামনের দিকে ২/১টি বড় গাছ আছে আর ভিতরে আছে গাছের গোড়া অর্থাৎ বড় বড় গাছ কেটে উজাড় করা হচ্ছে।

বৃক্ষনিধন ও বনাঞ্চল উজাড়ের খবর প্রায়শই পত্র-পত্রিকায় প্রকাশ হলেও রহস্যজনক কারণে সবকিছু স্বাভাবিক ভাবেই চলে। চোরাই কাঠের বেশিরভাগই অবৈধভাবে বসানো ছ’মিল গুলোতে জড়ো করে তা করাতের মাধ্যমে সাইজ করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে। বনের ভেতরে যেসব ছ’মিল রয়েছে, তার বেশির ভাগই অবৈধ, কোন কাগজ-পত্র নেই। সরকারের ছ’মিল লাইসেন্স বিধিমালা ১৯৯৮-এর ৮(১) ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, সংরক্ষিত, রক্ষিত, অর্পিত ও অন্য যে কোন ধরনের সরকারি বনভূমির সীমানার ১০ কিলোমিটারের মধ্যে কোন ছ’মিল স্থাপন ও পরিচালনা করা যাবে না (পৌর এলাকা ছাড়া)।

সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর বলেন, সরকারের এ বিধিমালা লংঘন করে এক শ্রেণির প্রভাবশালী সংঘবদ্ধ চোরাই কাঠ ব্যবসায়ী বন বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সরকারের অধ্যাদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অহরহ নতুন নতুন ছ’মিল বসাচ্ছে। যার কারনে বনভূমির পরিমাণ সংকুচিত হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জনগণকে সচেতন করে তোলার জন্য গণমাধ্যমগুলোও যথাসাধ্য প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। এতে করে এসব সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই নির্যাতনের শিকার হতে হয়।

তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও কোন ফল পাওয়া যায় না। এমতাবস্থায় প্রশ্ন জাগে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে নিরব বা উদাসীন কেন? তাহলে কি ধরে নেয়া যায়, তারাও এ ব্যাপারে জড়িত?

ভালুকায় গাছে বেধে সাংবাদিক নির্যাতনের ঘটনা স্যোস্যাল মিডিয়ায় তোলপাড় হলেও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন নীরব থেকে বনদস্যুদের পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে যার প্রমান স্বরুপ আসামীদেরকে ধরাছোয়ার বাহীরে রেখে উল্টো সাংবাদিকদের চাঁদাবাজি মামলার ভয় দেখাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ যদি সাংবাদিক চাঁদাবাজি করে থাকে তাহলেতো পুলিশ প্রশাসন আছে তাদের কাছে সাংবাদিকদের আটক করে ধরিয়ে দিতে পারেন, তাই বলে তারা সাংবাদিককে গাছে বেধে পিটিয়ে নির্যাতন করার একতিয়ার তারা পায় কোথেকে সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। এ প্রতিবেদককে সাংবাদিক বেলাল হোসেন বলেন, ওসি মহোদয় আমার অভিযোগ আমলে না নিয়ে কোর্টে মামলা করার পরামর্শ দেন। ১৮ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ও টেলিভিশনের স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ক্লাবের সভাপতি এবিএম জিয়া উদ্দিন বাশার বলেন, সাংবাদিক বান্ধব সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।সারাদেশে বিভিন্ন সময় সংবাদকর্মীদের উপর হামলাসহ সাংবাদিক নির্যাতন, হয়রানি ও সাংবাদিকদের উপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিকরা সমাজে সমাজের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু সাংবাদিকদের উপর যখন নির্যাতন, হামলা ও হয়রানি করা হয় তখন সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়ে। সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতির খবর প্রকাশ করে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাপ্তাহিক জয় বানী পত্রিকার সম্পাদক আ খ ম রফিকুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা যে ভূমিকা পালন করে সেই দায়িত্ব ও কর্তব্য পালন করতে যারা বাঁধা প্রদান করে তাদের বিচারের আওতায় আনা হোক। সাংবাদিকদের কলমের মাধ্যমেই দেশের প্রকৃত ঘটনাবলি তুলে আনা সম্ভব। আইন করে কিংবা নির্যাতন করে সাংবাদিকদের কলমের লেখনী বন্ধ করা যাবে না। এজন্য সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি