মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতার ৫০ বছরপুর্তি সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন মানিক এর চাঁদপুর সদরস্থ মিনা ভবন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তি যোদ্ধা আব্দুস সালাম। চেয়ার পার্সন বেগম খালেদা উপদেষ্টা এ্যাডভোকেট বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং কুমিল্লা বিভাগীয় সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও কুমিল্লা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক মেস্তাক মিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি ব্যারেষ্টার রুমিন ফারহানা,কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন মানিক, নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, সাইদুল হক সাইদ,এ্যাডভোকেট রফিক সিকদার,একরামুজ্জামান নিপ্লব,হেলেনা আলাউদ্দিন, এ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া,শেখ শামীম,কাজী রফিক,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার,কুমিল্লা বিভাগীয় বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সম্নয়ক মোস্তফা জামান, তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকার ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক মোল্লাসহ বৃহত্তর কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত করতে এবং শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্র প্রতিহত করতে যে কোন আন্দোলনে প্রস্তুত আছেন এবং সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং সদস্য সচিব আজকের সভার প্রধান অতিথি আব্দুস সালাম সুবর্ণজয়ন্তী উদযাপনে যে সকল কর্মসূচি ঘোষণা দিয়েছেন সে সকল কর্মসূচি পালনের মাধ্যমে প্রাণবন্তভাবে সুবর্ণজয়ন্তী উদযাপন করবেন বলেও বক্তারা তাদের প্রত্যয় ব্যক্ত করেন।