1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশপুরে পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের সাথে বিজিবি কর্মকর্তার অসৌজন্যমুলক আচরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

মহেশপুরে পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের সাথে বিজিবি কর্মকর্তার অসৌজন্যমুলক আচরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৪ বার

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে পেশাগত দ্বায়িত্ব পালনরত সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরণের অভিযোগ উঠেছে ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসানের বিরুদ্ধে।
রোববার সকালে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের অভিযোগ, সকালে বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন লাইভ সংবাদ পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। পাশে দাড়িয়ে ছিল চ্যানেলটোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সময় সংবাদের জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। এসময় ৫৮ বিজিরি সিও কামরুল আহসান সেখানে এতে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেয়। তিনি সাংবাদিকদের কেন্দ্র থেকে বাইরে চলে যেতে বলে অসৌজন্যমুলক আচরণ শুরু করে। সংবাদকর্মীরা বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল কেড়ে নেয় এক বিজিবি সদস্য। পরে মোবাইল দিয়ে তিনি সেখান থেকে চলে যান। বিষয়টির নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা।
চ্যানেল টোয়েন্টিফোর’র প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, আমরা ভোটকেন্দ্রের সামনে দাড়িয়ে ছিলাম। হঠাৎ করেই ওই কর্মকর্তা এসে আমাদের কাজে বাঁধা দেয়। মোবাইল কেড়ে নেয়। তার আচরণ মারমুখো ছিল। আমরা এটা আশা করিনি।
এ ব্যাপারে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, পেশাগত দ্বায়িত্ব পালনের সময় বিজিবির একজন উর্দ্ধতন কর্মকর্তার এমন অসদাচারণ মোটেও কাম্য নয়। তিনি পেশাগত দ্বায়িত্ব পালনের বাঁধা দিয়েছে এটা নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net