1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাউশির নির্দেশ উপেক্ষা করে জ্যেষ্ঠতা লঙ্ঘন: বাঁশখালীতে শিক্ষার্থী ও অভিভাবকের ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

মাউশির নির্দেশ উপেক্ষা করে জ্যেষ্ঠতা লঙ্ঘন: বাঁশখালীতে শিক্ষার্থী ও অভিভাবকের ক্ষোভ

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪২ বার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের নির্দেশ থাকা সত্ত্বেও বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজের জ্যেষ্ঠতম এক শিক্ষকের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ উঠে।

গত ২৫ জানুয়ারী মাউশির সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে জনবল কাঠামো ২০১৮ এর ১৩ ধারা মোতাবেক জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে মোহাম্মদ আজিজুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের নির্দেশ করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি পাঠানো হয়। নির্দেশ প্রদানের ২৩ দিন পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা।

সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জাতীয়করণ করা বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম আজাদ অবসর নেওয়ার পর সর্বজ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে মোহাম্মদ আজিজুর রহমান অধ্যক্ষের দায়িত্ব না পাওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রতিকার চেয়ে গত বছরের ২৭ ডিসেম্বর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মাউশি কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে গত ২৫ জানুয়ারি ইস্যু করা চিঠিতে আজিজুর রহমানকে জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিতে ইউএনওকে নির্দেশ দেয়।

এ বিষয়ে আজিজুর রহমান দৈনিক অধিকারকে বলেন, ‘কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত শাহ আলম আজাদের চাকরির মেয়াদ ৬০ বৎসর পূর্ণ হওয়ায় তিনি গত ২৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র জনবল কাঠামো ২০১৮-এর ১৩ বিধি উপেক্ষা করে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কাজী মো. সোলেমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করে অবসরে চলে যান, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এ বিষয়ে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net