1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওলানা জসিম উদ্দিনকে হত্যাচেষ্টায় জড়িতদের আটকের দাবীতে ঢাকায় হেফাজতের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

মাওলানা জসিম উদ্দিনকে হত্যাচেষ্টায় জড়িতদের আটকের দাবীতে ঢাকায় হেফাজতের বিক্ষোভ

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৬ বার

হেফাজত নেতা মাওলানা জসিম উদ্দিন ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর দশ দিনেও হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারীরা আটক না হওয়ার প্রতিবাদ ও মূলহোতাদের গ্রেফতারের দাবীতে আজ রাজধানীর লালবাগে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম লালবাগ অঞ্চল।

বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজত নেতারা বলেন- ‘মাওলানা জসিম ছুরিকাহত হওয়ার পর সিসিটিভি ফুটেজ অনুসরণ করে হামলার পরদিন একজন ও চারদিন পর হামলাকারী সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারের পর পুলিশের কাছে হামলাকারী মাসুম এ মর্মে স্বীকারোক্তি দেয় যে, আর্থিক চুক্তির বিনিময়েই মাওলানা জসিমকে হত্যার চেষ্টা করেছিল সে। বড় কাটারা এলাকার শাহিন হুজুর নামে পরিচিত এক ব্যক্তির সাথে তার আর্থিক লেনদেনের সে চুক্তি হয় বলেও জানায় আসামী মাসুম। তবে মাসুমের সে স্বীকারোক্তি গ্রহণের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শাহিন হুজুর নামক সে ব্যক্তির গ্রেফতার করা সম্ভব হয়নি।

সমাবেশে হেফাজত নেতারা বলেন- শাহিনকে গ্রেফতার করলেই একে একে মূলহোতাদের পরিচয় বেরিয়ে আসবে। তাই অনতিবিলম্বে মাওলানা জসিম উদ্দিনকে হত্যার নির্দেশদাতা শাহিন সহ মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কোন মহলের ইশারায় যদি মূলহোতাদের বাচিয়ে দেওয়ার হীন চেষ্টা করা হয় তাহলে হেফাজতে ইসলামের সারাদেশের জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলবে’

লালবাগ শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি আজিমপুর এতিমখানার সামনে গিয়ে সমাপ্ত হয়।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন গত ৯ই ফেব্রুয়ারী লালবাগ থেকে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এতে জড়িতদের বিচারের দাবীতে আন্দোলন করে আসছে সংগঠন টি।
হামলার পরদিন লালবাগ থানায় নিজেই বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছিলেন মাওলানা জসিম। মাওলানা জসিম উদ্দিন প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর জামাতা।

হেফাজতে ইসলামের আজকের সমাবেশে উপস্থিত ছিলেন, মাও যুবায়ের আহমদ, বশিরুল হাসান , রিয়াজাতুল্লাহ, নাসির উদ্দিন, সাইফুল্লাহ হাবিবী, ফারুক আহমদ, ইসহাক, ত্বলহা , আব্দুল্লাহ ফরহাদ, আবু বকর মাওলানা ইরফান পাঠান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net