1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

মাগুরায় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৯ বার

মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা শহীদ মিনারটি ভেঙে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করে। পরে সেখানেই সবাই ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কলেজ অধ্যক্ষ পল্লব কুমার দে বলেন, কলেজ প্রতিষ্ঠার পর ২০০২ শহীদ মিনারটি নির্মাণ করা হয়। সর্বশেষ শনিবার বিকেলে তিনি শহীদ মিনারটি অক্ষত দেখেছেন। ২১ ফেব্রুয়ারী রোববার সকাল ৯টার দিকে ফুল দিতে এসে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভই ভেঙে মাটিতে পড়ে আছে। ঘটনাটি তিনি পুলিশকে জানালে পুলিশ এসে অস্থায়ীভাবে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করে দেয়। পরে পুনর্নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অস্থায়ীভাবে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করেন।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে রাতের আঁধারে কেউ এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net