1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানহানির প্রতিবাদে শ্রীনগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতির সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

মানহানির প্রতিবাদে শ্রীনগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতির সংবাদ সম্মেলন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৭ বার

শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে
মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার
দুপুর সারে ১২ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এ
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে এক লিখিত
বক্তব্যে উপজেলার বেজগাঁও গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাত
সিকদার(৫০) বলেন, গত ৮ ফেব্রæয়ারি সোমবার উপজেলার
কয়কীর্ত্তন গ্রামের মৃত দেওয়ান হযরত আলীর ছেলে আলহাজ¦
দেওয়ান আবু তালেব (৬৫) শ্রীনগর প্রেসক্লাবে একটি সংবাদ
সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি শ্রীনগর থানার বিপরীত
পাশের তিন তলা বিল্ডিংয়ের উত্তর দিকে তার ক্রয়কৃত ৫ শতাংশ
জায়গার মালিকানা দাবি করেছেন। উক্ত বক্তব্যে তিনি আরো
বলেন, আমিসহ অন্যান্য কয়েকজন তার বারান্দাসহ ৩৫ ফুট
প্রস্থের ৮ কক্ষ বিশিষ্ট দুটি কাঠের তৈরী ভাড়া দেওয়া ঘর ভেঙ্গে
পাকা স্থাপনা নির্মাণ করেছি। আর এসব মিথ্যা কথা সংবাদ
সম্মেলনে উল্লেখ করেন। বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক
যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে প্রচার হওয়ায় আমি সামাজিক
ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আপনাদের লিখনির
মাধ্যমে জানাচ্ছি যে, আমিসহ কেহ তার জায়গা দখল করেনি।
বরং প্রকৃত ঘটনা হচ্ছে, আল হাজ¦ দেওয়ান আবু তালেবের স্ত্রী
সুরাইয়া বেগম ইংরেজি ২০০৮ সালে আমার কাছে পৌনে ১
শতাংশ জায়গা বিক্রি করেছে। আজও পর্যন্ত সে জায়গাবুঝিয়ে দেননি। ঘরটি এখনও তার জায়গায় বিদ্যমান রয়েছে।
সেই ঘর ভাড়া দিয়ে তিনি বিভিন্ন ধরনের নেশা ও অসামাজিক
কাজের মদদ দাতা ছিলেন। মিথ্যা অভিযোগ তুলে মানহানির
প্রতিবাদে সংবাদ সম্মেলন করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net