1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন

মীরসরাইয়ে বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশে

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৪ বার

বিশ্ব সুন্নী আন্দোলন মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে ১১ ই ফেব্রুয়ারী ইরানে শিয়াবাদি মুলুকিয়ত কায়েমের দিবস – বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস উপলক্ষে মস্তান নগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় সমাবেশে অনুষ্ঠিত হয়।
সংগঠনের মীরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিম এর সভাপতিত্বে এবং শরীফুল আলমের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাও.সিরাজ মিয়াজী, আব্দুর রহমান সুমন, সাইদুল ইসলাম সজিব, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, ফজলুল কাদের, আব্দুল আওয়াল, আক্তারুজ্জামান, নাসির উদ্দীন, মিজানুর রহমান প্রমুখ।

সৈয়দ আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় বক্তাগণ বলেন, কেবলাভূমি আল আরবকে বাতিল ওয়াবিবাদি মুলুকিয়ত ও ইরান ইরাককে বাতিল শিয়াবাদি মুলুকিয়ত এবং আল আকসাকে ইহুদী মুলুকিয়ত থেকে মুক্ত করে দ্বীন- মিল্লাত- ইনসানিয়াত রক্ষা করা সব মুমিনের দায়িত্ব।

বক্তাগণ বলেন, ১৯৩২ এর ২৩ শে সেপ্টেম্বর কেবলাভূমি আল আরবে সৌদি গোত্রবাদি বাতিল ওহাবিবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের জবরদখল যেমন ইসলামের বিরুদ্ধে ধ্বংসাত্মক মহাবিপর্যয়, তেমনি ১৯৭৯ এর ১১ ফেব্রুয়ারী ইরানে ইসলামী রাষ্ট্রের নামে বাতিল শিয়াবাদি মুলুকিয়তের জবরদখল ইসলামের বিরুদ্ধে আরেক ধ্বংসাত্মক মহাবিপর্যয়। ২০১৪ এর ২৯শে জুন সিরিয়া ইরাকের কিছু অংশে ইসলামের চরম বিকৃতিকারী শত্রু- খুনী- জঙ্গী সালাফি আইএস এর জবরদখল ইসলাম ও মুসলিম মিল্লাতের বিরুদ্ধে আরেক ধ্বংসাত্মক মহাবিপর্যয়, যারা ক্ষমতাচ্যুত হলেও তাদের ঈমান বিধ্বংসী ও দ্বীন ধ্বংসাত্মক কুফরি বিকৃতি চালিয়ে যাচ্ছে।

বক্তাগণ বলেন, ইসলামের খেলাফত উৎখাতকারি, বাতিল উমাইয়া গোত্রবাদি মুলুকিয়ত কায়েমের মাধ্যমে কেয়ামত পর্যন্ত ইসলামের ধ্বংসকারি, ঈমান দ্বীনের প্রাণ পবিত্র আহলে বায়েতের খুনী দুশমন, মহান মকবুল সাহাবা কেরামের হত্যাকারী, কাফের এজিদকে অবৈধভাবে ক্ষমতাসীন করে কারবালায় হত্যাকান্ডের মূল, হাদীস শরীফে সত্যদ্রোহী মোনাফেক ও জাহান্নামের দল ঘোষিত মুয়াবিয়া এজিদের বাতিল খারেজি ধারাকে আহলে সুন্নাতের পবিত্র নামে চালিয়ে দেয়া ইসলামের মূল ধারা আহলে সুন্নাতের বিরুদ্ধে আরেক ধ্বংসাত্মক মহাবিপর্যয় তৈরি করেছে।

বক্তাগণ বলেন, প্রাণপ্রিয় আহলে বায়েত ও মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমের বিপরীত মোয়াবিয়া এজিদ বাতিল মোনাফেকী ধারাকে আহলে সুন্নাত বলে চালিয়ে দেয়া এবং তাদের কুফর-খুন-জুলুম-মুলুকিয়তের প্রতিবাদকে বাতিল শিয়াবাদের অপবাদ দিয়ে আহলে সুন্নাতের সংজ্ঞা পাল্টিয়ে ধ্বংস করা এবং বাতিল শিয়াবাদকে টিকিয়ে রাখা ঈমান দ্বীনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক খারেজি ষড়যন্ত্র, যা ইসলামের মূলধারা আহলে সুন্নাতকে বিলুপ্ত ও ধ্বংস করে দিয়েছে।
বক্তাগণ আরো বলেন, হকের বিরুদ্ধে সর্ব বাতিলের চলমান যুদ্ধ ও তাদের দালালদের ধ্বংসাত্মক মোনাফেকি ফাঁদ থেকে ঈমান- দ্বীন- দেশ- মানবতা রক্ষায় ঈমানিয়াত ও ইনসানিয়াতের সঠিক ধারায় ঐক্যবদ্ধ হওয়াই অস্তিত্ব রক্ষার একমাত্র পথ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net