মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা :
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে মীরসরাইয়ে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার (২১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মিতব্য শিল্পগ্রুপটির কর্মরত শ্রমিকদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কারখানায় কর্মরত প্রায় ৩ শতাধিক শ্রমিক কে অংশগ্রহণে দৌঁড়, ঝুড়িতে বল নিক্ষেপ সহ ৫টি ইভেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মালিক পক্ষ ও শ্রমিকদের এক সাথে চলে দুপুরের খাবার। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সহকারি প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুস সামাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মোহাম্মদ ইরফান শরীফ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সহকারি প্রকৌশলী আফজাল হোসেন, সহকারি ব্যবস্থাপক আমজাদ হোসেন, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রজেক্ট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী সাইফুল ইসলাম, ইপিইসি স্টিল বিল্ডিং লি. এর প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেন, মুড ট্রেডিংয়ের সহকারি প্রকৌশলী নুরুন নবী মানিক, মোহাম্মদীয়া ট্রেডার্স এন্ড ফিউচার ইন কন্সট্রাকশন এর সত্ত্বাধিকারী মো. আজাদ হোসাইন ভূঁইয়া।