1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ২০১৩ ব্যাচের পুণর্মিলনী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ

মীরসরাইয়ে ২০১৩ ব্যাচের পুণর্মিলনী উদযাপন

মীরসরাই প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৪ বার

‘প্রাণের মেলায় হলো জড়ো বন্ধুত্বের টানে’ এ স্লোগানে মীরসরাই উপজেলার এসএসসি-২০১৩ ব্যাচ এর পুনর্মিলনী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) দিনব্যাপী পুণর্মিলনী অনুষ্ঠান মীরসরাইয়ের মহামায়া ইকোপার্কে অনুষ্ঠিত হয়।
২০১৩ ব্যাচের ইব্রাহিম সাকিব, এমদাদ হোসেন রিগান ও আলিম উল্লাহ রিপন এর যৌথ সঞ্চালনায় ব্যাচের সদস্যদের মাঝে টি শার্ট বিতরণ, গ্রুপ ছবি তোলা, কেক কাটা, মোরগের লড়াই, নাচ, বক্তৃতা ও হাসি আনন্দে মুখরিত ছিলো মহামায়া ইকোপার্ক এলাকা।

পুণর্মিলনী অনুষ্ঠানের সমন্বয়ক ইব্রাহিম সাকিব বলেন, ২০১৩ ব্যাচের সদস্যদেরকে একত্রিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ব্যাচের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি হবে। এ বছর পুণর্মিলনীতে প্রায় ৩৫০ সদস্য অংশগ্রহণ করে।

আগামীতে চট্টগ্রাম জেলার সকলকে একত্রিত করে আরও বড় পরিসরে এ পুণর্মিলনী অনুষ্ঠান করার ইচ্ছে প্রকাশ করে আয়োজক কমিটি ।
আয়োজন ও সমন্বয়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ইকবাল হোসেন, মেহেদী মুরাদ, রিয়াদ মামুন, রাহাত, রাজু, মিশু, আরমান, রাসেদ, মোজাম্মেল হোসেন, নয়ন, রবিন, রাহাত নূর, সাজ্জাদ, মাসুদ, নিলয়, সাজিদ, শরীফুল, রফিত ও রনি সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net