বিশেষ প্রতিনিধি ঃ
রংপুর ১আসনের আগামী সংসদ নির্বাচনে ধানের শিষের প্রার্থী রংপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গংগাচড়া মাটি ও মানুষের জননেতা তারুন্যের প্রতিক, সাবেক ১৫ বছরের সফল চেয়ারম্যান, জগন্নাথবিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, মোঃ মোকাররম হোসেন সুজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্য্যালয়ে একান্ত মতবিনিময়ে উপস্হিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি,সাবেক শিক্ষা মন্ত্রী,সাবেক স্বাস্থ্য মন্ত্রী,সাবেক শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রী,৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সেনাপতি,স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর সাজ সজ্জা ও চিত্রাঙ্কন কমিটির আহবায়ক এবং বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর সাজ সজ্জা ও চিত্রাঙ্কন কমিটির সদস্য সচিব এমরান সালেহ প্রিন্স এবং রংপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রংপুর-১ আসনের কৃতি সন্তান, জনতার নেতা মোকাররম হোসেন সুজন,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ফয়সাল আহমেদ সজল,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন তুষার, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম দীপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনাব, মোকাররম হোসেন সুজন আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে দলের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান। ডাকসু’র সাবেক ভিপি,মন্ত্রী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল্লাহ আল নোমান সকল নেতাকর্মীদের খোজখবর নেন এবং তিনি বলেন আমাদের সকলকে আগামীদিনের দলের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে যার যা যা দায়িত্ব আসবে সে দায়িত্ব সকলকেই আন্তরিকতার সাথে পালন করার উদাত্ত আহ্বান জানান।