1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের হলদিয়ায় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ জায়গা ও ঘর পাচ্ছে ৬৫টি ভূমিহীন পরিবার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

রাউজানের হলদিয়ায় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ জায়গা ও ঘর পাচ্ছে ৬৫টি ভূমিহীন পরিবার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৩ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ হিসেবে রাউজানের হলদিয়া ইউনিয়নে ৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার জায়গাসহ পাকা ঘর পাচ্ছেন।প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে প্রতিটি ঘর নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। জানা যায়, হলদিয়ায় ৬৫টি ঘর নির্মাণের মধ্যে এয়াছিন নগর ধল্যা টিলায় ৪২টি, হারিশ্যা টিলায় ২৩টি। এছাড়াও ডাবুয়া ইউনিয়নের বটতল্যা টিলায় ১২টি পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ এগিয়ে চলছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নির্মাণাধীন এসব ঘরের কাজ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পরিদর্শনকালে তিনি এয়াছিন নগর ধল্যা টিলায় খাস ভূমিতে অবৈধভাবে দখল নিয়ে বসবাসরত চারটি পরিবারকে উচ্ছেদ করার নিদের্শ দেন উপজেলা নির্বাহী অফিসারকে।

এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার (ভূমি )অতীশ দশী চাকমা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার নির্বাচিত হতে যাওয়া মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা আ. লীগ নেতা এস এম বাবর, মাহাবুলুল আলম, ইউনিয়ন আ.লীগ নেতা রুনু ভট্টাচার্য, জিয়াউল হক চৌধুরী সুমন, যুবলীগ নেতা সুমন দে, মনছুর আলম প্রমুখ।নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে সর্বমোট ২৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার জায়গাসহ ঘর পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net