1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে আ.লীগের দলীয় মেয়র প্রার্থীসহ ১২জন কাউন্সিলরকে বিনা ভোটে বেসরকারী ভাবে জয়লাভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি

রাউজানে আ.লীগের দলীয় মেয়র প্রার্থীসহ ১২জন কাউন্সিলরকে বিনা ভোটে বেসরকারী ভাবে জয়লাভ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৮ বার

রাউজান পৌরসভায় আ.লীগের মনোনীত নৌকা প্রতীককের মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজসহ ১২জন কাউন্সিলর প্রার্থী বিনা ভোটে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে । ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থী প্রত্যাহার না করায় বিকাল ৫টার পর উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও রিটানিং অফিসার জোনায়েদ কবির সোহাগ চিঠি মাধ্যমে পূর্ণ প্যানেলকে বিজয়ী ঘোষণা করেছেন।
জানা যায়, পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১ জন, কাউন্সিলর পদে ১০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিল। কিন্তু মনোনয়নপত্র যাচাই বাচাইয়ে ৬নং ওয়ার্ডের দুজন মনোনয়ন জমাদানকারী প্রার্থী মধ্যে বিকাশ দাশের নামের এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছিল।

গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে কোন প্রার্থী প্রত্যাহার না করায় নির্বাচনে দায়িত্বে থাকা রিটানিং অফিসার তাদের বেসরকারী ভাবে বিনা ভোটে নির্বাচিত ঘোষনা করে। নির্বাচিত হলেন মেয়র পদে উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। সাধারণ কাউন্সিলর হলেন ১নং ওয়ার্ডে কাউন্সিলর আলমগীর আলী, ২নং ওয়ার্ডে কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর কাজী ইকবাল, ৪নং ওয়ার্ডে কাউন্সিলর শওকত হাসান, ৫নং ওয়ার্ডে কাউন্সিলর জানে আলম জনি, ৬নং ওয়ার্ডে কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, ৭নং ওয়ার্ডে কাউন্সিলর আজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর এড. দিলীপ চৌধুরী, ৯নং ওয়ার্ডে নতুন মূখ রাউজান পৌর আ.লীগের সি.সহ সভাপতি জসিম উদ্দিন। সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন ১,২,৩ নং ওয়ার্ডে নাছিমা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে জেবুন্নেসা, ৭,৮,৯ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি। বেসরকারী ভাবে আওয়ামীলীগের পূর্ণ প্যানেলকে বিজয়ী ঘোষনার পর ফুল দিয়ে সংবর্ধিত করেন রাউজান পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিাত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সিনিয়র নহ সভাপতি আনোয়ারুল ইসলাম

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net