1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে হযরত ওয়ালী শাহ (রহ.) ওরশ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

রাউজানে হযরত ওয়ালী শাহ (রহ.) ওরশ সম্পন্ন

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৯ বার

চট্টগ্রামের রাউজানে গাউসুল আজম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র খলিফা শাহসূফি হযরত মাওলানা ওয়ালী শাহ সুলতান দরবেশ (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ নানা কর্মসূচির মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাদে ফজর থেকে খতমে কুরআন, নাতে মোস্তফা, খতমে গাউছিয়া, খতমে তাহলীল আদায়ের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিকালে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে তকরির করেন চট্টগ্রাম কাজীর দেউরি কাজী বাড়ি শাহী জামে মসজিদের খতিব আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী, কাজী মাওলানা ফোরকান, মাওলানা জামাল উদ্দীন। ওরশ পরিচালনা কমিটির সভাপতি ফজল কাদের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৭নং রাউজান সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, এসএম লিটন, হাকিম উদ্দিন, শামসুল আলম, শাহাদাত হোসেন, বেদার মিয়া, মো. দিদার, আবুল কাশেম, মো. ইদ্রিস, ফারুক, শাহজাদা মো. মানিক, মাহাবুল আলম, কাজী আফজল, এসএম টিপু, এজাবত উল্লাহ, হারুন, বাদশা, নেয়াজু, খালেক কোম্পানি , নবী কোম্পানি, আবদুল মুনাফ, জাহাঙ্গীর আলম, আবু তৈয়্যব, শওকত চৌধুরী, দেলোয়ার, হাজী রফিক, হাজী রুহুল আমিন, নাজিমুদ্দিন কালু, দৌলত খাঁন প্রমূখ। পরে মাজার শরীফে পুষ্পমাল্য অর্পণ করেন ওরশ পরিচালনা কমিটি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান মোহাম্মদপুর রমজান আলী হাট ( প্রস্তাবিত) শাখা। মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে আগত আশেক ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net