1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রায়পুরার রাশেদুল হত্যাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রায়পুরার রাশেদুল হত্যাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

আবদুল আলী নিজস্ব প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৮ বার

গত ২৫ জানুয়ারী বরিশাল সদরের কালিজিরা বাজার থেকে নিখোঁজ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সায়দাবাদ গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে রাশেদুল ইসলামকে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। গত ৩১ জানুয়ারী নলছিটি উপজেলার নদীতে তার লাশ পাওয়ার পর তার নিজ এলাকার মানুষের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে। রাশেদুল হত্যার বিচারের দাবীতে ঐক্যবদ্ধ চরান্চল ছাত্র ও যুব কল্যান সংগঠনের উদ্যোগে ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে রায়পুরা থানার মেঘনা নদীর পূর্বপাড়ে সায়দাবাদ ঘাটকুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই আবু হানিফ,গোলাম সাইফুল স্বপন,
ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুব কল্যাণ সংগঠন আহবায়ক উজ্জল আহমেদ ফাইন,যুগ্ন আহবায়ক ওয়াসিম মাস্টার, শ্রীনগর ইউনিয়ন শাখার সভাপতি আল আমিন মুন্সি,শ্রীনগর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আকরাম হোসাইন সুজন ও মোহাম্মদ আবু হানিফসহ বিভিন্ন এলাকাবাসী।

বক্তারা অবিলম্বে রাশেদুল হত্যার পরিকল্পনাকারীসহ নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বের করে আইনের মাধ্যমে ফাসী দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরদাবী জানান। রাশেদুল প্রান কোম্পানির বরিশাল অন্চলের ডিপো ম্যানেজার হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে। উল্লেখ্য যে নিহত রাশেদুলের ২ টি পুত্র সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net