1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে আধুনিক চিকিৎসা সেবায় এবার যোগ হলো সিটি স্ক্যান সেন্টার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

লাকসামে আধুনিক চিকিৎসা সেবায় এবার যোগ হলো সিটি স্ক্যান সেন্টার

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৬ বার

কুমিল্লার দক্ষিনাঞ্চল বানিজ্যিক নগরী খ্যাত বৃহত্তর লাকসামের পৌরশহরে আধুনিক প্রযুক্তিগত চিকিৎসা সেবায় এবার যোগ হলো লাকসাম সিটি স্ক্যান এন্ড স্পেলাইজড ডায়াগনষ্টিক সেন্টার। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকালে বনার্ঢ্য আয়োজনে লাকসাম পৌরশহরের বাইপাস এলাকার নেছা টাওয়ারে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে এ সিটি স্ক্যান এন্ড স্পেলাইজড ডায়াগনষ্টিক সেন্টারটি।
জানাযায়, ওই প্রতিষ্ঠানটির আধুনিক স্বাস্থ্যসেবায় থাকছেন বিশ্বখ্যাত জার্মান প্রযুক্তির সিটি স্ক্যান মেশিন। বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি, তুলনা মুলক কম খরচ ও অভিজ্ঞ ট্রেকনোলজিষ্ট দ্বারা পরিচালিত দ্রুত, নিখুঁত ও ঝকঝকে ছবি, অত্যান্ত কম রেডিয়েশান, ব্রেইন, এবডোমেন, এইচ আর সিটি সহ শরীরের যে কোন অংশের সিটি স্ক্যান করা যাবে।

আধুনিক চিকিৎসা সেবায় কুমিল্লা দক্ষিনাঞ্চলের লাকসাম পৌরশহরে প্রথম বারের মতো তথ্যপ্রযুক্তিগত আধুনিক চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের কল্যাণে হাজির হয়েছে এ প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে ওই সিটি স্ক্যান এন্ড স্পেলাইজড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ সেলিম মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে লাকসাম পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব মফিজুর রহমান, লাকসাম জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডাক্তার মোতাহের হোসেন জুয়েল, ফেয়ার হেলথ হাসপাতালের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু বাকার মীর, ওই হাসপাতালের পরিচালক মহিন উদ্দীন মুজমদার, টেকনোলজিষ্ট মেহেদি হাসান, ব্যাবসায়ী ছায়েদুল ইসলাম, মিজানুর রহমানপ্রমুখ উপস্থিত ছিলেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনাম করেন মুফতি মাও. মোঃ মোতালেব হোসেন সালেহী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net