1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে বাবার দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে মেয়ের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড়

লালমনিরহাটে বাবার দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে মেয়ের আত্মহত্যা

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৮ বার

লালমনিরহাটের পাটগামে বাবা দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে মরিয়ম বেগম (২৩) নামের এক গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আত্নহত্যা করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিরাজগঞ্জ এলাকায় মরিয়মের মৃত্যু হয়।
এক সন্তানের জননী মরিয়ম ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে এবং হাতীবান্ধা উপজেলার ভোটমারী গ্রামের শামীম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে করেন পাটগ্রাম বাস টার্মিনাল এলাকার জহুরুল ইসলাম। এ কারণে অভিমান করে প্রথম স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে যান। বাবার দ্বিতীয় বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বাবার বাড়ি চলে আসেন মরিয়ম বেগম। দ্বিতীয় বিয়ের উদ্দেশ্য নিয়ে বাবা-মেয়ের মাঝে বিতর্ক হয়। এরপর বাবার সাথে অভিমান করে ঘরে ঢুকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মরিয়ম বেগম। বুঝতে পেয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন বাবা জহুরুল ইসলাম।
প্রতিবেশীরা খবর পেয়ে দগ্ধ বাবা-মেয়েকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় মরিয়মকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান,বাবা দ্বিতীয় বিয়ে করায় অভিমানে মেয়েটা এমন ঘটনা ঘঠিয়েছেন। বাবা-মেয়ে দু’জনে দগ্ধ হয়েছে। মেয়েটির শরীরের অধিকাংশই পুড়ে গেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net