1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে শসা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষীরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শসা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষীরা

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৯ বার

শসা চাষে স্বাবলম্বী হচ্ছে লালমনিরহাটের চাষিরা। চলতি মৌসুমে শসার চাষ করে স্বাবলম্বী হয়েছে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার কৃষকরা। আগে এই অঞ্চলে বিভিন্ন প্রকার সবজির চাষ করতো । তবে বর্তমান মৌসুমে শসার চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় চাষিরা।

জানা যায়, আগের মৌসুমে খুব কম পরিমাণ জমিতে শসার চাষ করে সাফল্য পেয়েছিলেন কৃষকরা। এরপর চলতি মৌসুমে আরও বেশি পরিমাণ জমিতে শসার চাষ করেন তারা। হাইব্রিড জাতের শসার চাষ করে ব্যাপক ফলন পান তারা।

এই অঞ্চলের শসা চাষে সাফল্য দেখে অন্য অঞ্চলের চাষিরা আগ্রহী হয়েছেন শসা চাষের প্রতি। সফল হওয়া কৃষকদের কাছ থেকে তারা বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা নিচ্ছেন।

শসা চাষীরা বলেন, আগের মৌসুমগুলোতে জমিতে অন্য সব ফসলের চাষ করা হতো। কিন্তু সেসব ফসল থেকে খুব একটা লাভ হতো না। পরে এই মৌসুমে শসা চাষ করেছেন। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় শসার ফলন হয়েছে বেশ ভালো। আবহাওয়া অনুকুলে থাকলে এই মৌসুমে লাভবান হবেন চাষীরা।

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম জানান, এই মৌসুমে অনেকেই শসার চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে, তাই কৃষকরা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net