1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের নৌকা প্রতীকের প্রচারণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের নৌকা প্রতীকের প্রচারণা

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৬ বার

শুক্রবার সকাল ১১টায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের (নৌকা) বরাদ্দকৃত প্রতীকে প্রচারণা করছেন।

বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন কাজী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান নয়ন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা প্রমুখ। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমী, জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক বুলবুল আহমেদ, যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম টিটুসহ লালমনিরহাট পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান-এর ব্যবস্থাপনায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে নৌকা প্রতীকে প্রচারণা শুরু হয়ে বাহাদুর মোড়, পুরান বাজার, মোগলহাট গেট, রেলওয়ে বাজার, বাটা মোড়, গোশালা রোড, স্বর্ণকার পট্টি, থানা পাড়া, সাপটানা বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়েছে। এর অাগে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net