1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাসাকমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

লাসাকমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩০ বার

লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাকসাম বাজারে বিক্ষোভ মিছিল বের করে দৌলতগঞ্জ বাজারের পেশাজীবি ও শ্রমজীবি সংগঠন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
একইদিন বিকেলে উপজেলার আজগরা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি আজগরা বাজার প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

দৌলতগঞ্জ বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ‘সম্প্রতি লাকসাম গোবিন্দপুর ইউনিয়নে অনুষ্ঠিত একটি ধর্মীয় সমাবেশে জনৈক বক্তা রাষ্ট্র ও সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য রাখলে সরকার সমর্থিতরা প্রতিবাদ জানান। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম সমাবেশের আমন্ত্রিত বক্তা ও শ্রোতাদের উদ্দেশ্যে নিরপেক্ষ বক্তব্য রাখেন। বিষয়টি রাজনৈতিক ইস্যু বানিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা মুঠোফোনে ধারণকৃত চেয়ারম্যান শামীমের বক্তব্যকে কাটছাট করে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।’ প্রতিবাদ সমাবেশে বক্তারা ধর্ম নিয়ে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীদের অপরাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net