1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

শরণখোলায় প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় কর্মশালা

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫১ বার

আমাদেরও অধিকার আছে। আমরাও মানুষ। সরকার আমাদের মতো প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় আইন করে দিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সুযোগ পেলে আমরাও সমাজে অবদান রাখতে পারি। সোমবার সকালে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সিডিডি নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রকল্প অবহিতকরণ কর্মশালায় এ কথাগুলো বললেন উপজেলার বকুলতলা গ্রামের শাররিক প্রতিবন্ধী মোঃ আজগর আলী মীর (৪২)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, সিডিডি’র উপ-পরিচালক ব্রোজ গোপাল সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জার্মান দাতা সংস্থা এএসবি এর অর্থায়নে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এই প্রকল্পের আওতায় শরণখোলার রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তি, নারী ও সমাজের অন্যান্য পর্যায়ের ঝুঁকিতে থাকা ব্যক্তিবর্গ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কারিগরি ও প্রযুক্তিগত সাহায্য , টেকসই জীবিকায়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন প্রাপ্তি এবং প্রতিবন্ধীতাবান্ধব আর্থ সামাজিক পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net